ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলোচনায় অগ্রগতি না হওয়া পর্যন্ত সিরিয়া থেকে সরবে না যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ শান্তি প্রক্রিয়ার আলোচনায় আরো অগ্রগতি না হওয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সোমবার একথা বলেন। খবর এএফপি’র। তিনি সাংবাদিকদের বলেন, ‘জেনেভা শান্তি প্রক্রিয়ার অগ্রগতি না হওয়া পর্যন্ত আমরা এখনই সেখান থেকে সরে আসছি না।’

এই সাবেক মেরিন জেনারেল আরো বলেন, এ জোটের লক্ষ্য ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং সিরীয় গৃহযুদ্ধ অবসানের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করা। তিনি বলেন, ‘এ সংকটের কূটনৈতিক সমাধানের জন্য আমরা সুনির্দিষ্ট কিছু শর্ত নির্ধারণ করতে যাচ্ছি।’

সিরিয়া সংঘাত নিরসনের ক্ষেত্রে ‘সামরিক পদক্ষেপের মধ্যে কোন সমাধান নেই’ শনিবার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এক যৌথ বিবৃতিতে এমন কথা বলার পর তিনি এ মন্তব্য করেন।

সিরিয়া বিষয়ক জাতিসংঘ বিশেষ দূত স্টাফান ডি সিস্তুরার মধ্যস্থতায় আগামী ২৮ নভেম্বর থেকে নতুন দফার শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

২০১১ সালের মার্চ থেকে এ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় ৩ লাখ ৩০ হাজারের বেশী লোক নিহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আলোচনায় অগ্রগতি না হওয়া পর্যন্ত সিরিয়া থেকে সরবে না যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭