ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যারা বন্দর বন্ধের হুমকি দেয় তারা রাষ্ট্রবিরোধী: সিটি মেয়র

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) বিশেষ সাধারণ সভা সোমবার নগরীর বন্দর থানাধীন নিমতলা বিমান চত্বরে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সংগঠনের সভাপতি মোঃ মীর নওশাদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম আলহাজ্ব নাছির উদ্দীন।

মেয়র বলেন, যারা সরকারে থেকে দেশের সর্বাধিক লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরকে বন্ধের হুমকি দেয় তারা রাষ্ট্রবিরোধী লোক। নিজের স্বার্থকে পূঁজি করে এই ধরনের হুমকি ও বিশৃঙ্খলাকারীদের রাষ্ট্রীয় ব্যবস্থায় বিচারের আওতায় আনা উচিত বলে তিনি মন্তব্য করেন। আর তিনি শ্রমিকদের ন্যায্যদাবি গুলো সরকারের সাথে আলোচনা করে পূরণের আশ্বাস দেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ন শ্রম সম্পাদক ও নগর আওয়ামী লীগের আলহাজ্ব সফর আলী, শ্রমিক নেতা আব্দুল আহাদ সরকার, লবন শ্রমিক নেতা আব্দুল মতিন মাষ্টার, শ্রমিক নেতা ইমাম হোসেন, শফি বাঙ্গালী, নান্নু সিকদার সহ আ.লীগ, যুবলীগ-ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে নৌমন্ত্রীর নির্দেশনা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী উইন্সম্যানদের বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্তি, কর্মক্ষেত্রে আঘাত পাওয়া শ্রমিক কর্মচারীদের চিকিৎসা সুবিধা ও চিকিৎসাকালীন দৈনিক জীবিকাভাতা প্রদান, গ্রুপ ইন্স্যুরেন্স বাস্তবায়ন, জেনারেল কার্গো বার্থের শ্রমিকদের জন্য টনেজ ভিত্তিতে মজুরি নির্ধারণ, দুই সেট করে গ্রীষ্ম, বর্ষা ও শীতকালীন পোশাক প্রদান ইত্যাদি। সভায় বিপুল সংখ্যক বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী, শ্রমিক জনতা এবং দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যারা বন্দর বন্ধের হুমকি দেয় তারা রাষ্ট্রবিরোধী: সিটি মেয়র

আপডেট সময় ০২:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭