ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওগাঁর সাপাহারে শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার মধুইল বাজার এলাকা থেকে পাঁচ শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খিজির খান জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাপাহার সীমান্ত এলাকার মধুইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল।

এ সময় ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে উঠে পড়ে। স্থানীয় লোকজনের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা ওই রোহিঙ্গাদের আটকে রেখে সাপাহার বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা গিয়ে রোহিঙ্গাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, বর্তমানে ওই রোহিঙ্গাদের খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা আসলে কোথা থেকে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল নাকি ভারত থেকে তাদের পুশইন করা হয়েছে, তা-ও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর আটক রোহিঙ্গাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে মোহাম্মদ খিজির খান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওগাঁর সাপাহারে শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০১:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭