ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী নুর ‘চুক্তি হলেও ইরানে সংঘটিত অপরাধ ভুলে যাওয়া হবে না’:ইসমাইল বাঘাই স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন নির্যাতনের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন: সংসদে মন্ত্রী ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

জেএসসি পরীক্ষার স্বপ্ন ডুবে গেল নদীতে

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই সহপাঠীর সঙ্গে অটোভ্যানযোগে পরীক্ষা দিতে যাচ্ছিলেন শাওন হোসেন (১৩) নামের এক জেএসসি পরীক্ষার্থী। পথে দ্রুতগতির অটোভ্যানটি উল্টে রাস্তার পাশে নদীতে পড়ে যায়। নদী থেকে অন্য দুইসহপাঠী উঠে আসতে সক্ষম হলেও শাওন উঠে আসতে পারে নি।

পরে স্থানীয়রা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে। বাবা-মায়ের কোল খালি করে, তাদের স্বপ্নকে ছিন্নভিন্ন করে দিয়ে অকালে বিদায় নিতে হলো এই পৃথিবী থেকে।

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের গোপেন্দ্রনগর এলাকায় রোববার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাওন উপজেলার লালোর ইউনিয়নের ডাক মন্ডব গ্রামের জয়েন উদ্দিনের ছেলে এবং একই ইউয়িনের হামিরঘোষ উচ্চবিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাওন অন্য দুই সহপাঠীর সঙ্গে সকালে অটোভ্যানযোগে সিংড়া উপজেলার দমদমা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছিলো। কিন্তু অটোভ্যানটির গতিবেগ বেশি হওয়ায় উপজেলার শেরকোল ইউনিয়নের গোপেন্দ্রনগর এলাকায় পৌঁছালে হঠ্যাৎ অটোভ্যানটি উল্টে রাস্তার পাশে নদীতে পড়ে যায়।

এসময় নদীর পানি থেকে অন্য দ্ইুসহপাঠী উঠে আসতে সক্ষম হলেও শাওন উঠে আসতে পারে নি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাওনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

জেএসসি পরীক্ষার স্বপ্ন ডুবে গেল নদীতে

আপডেট সময় ১০:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭