ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মির্জাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে রোববার সন্ধায় টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালতের বিচারক মো. আশিকুজ্জামান তার জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশ জানায়, উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের তেলিনা দাখিল মাদ্রাসার ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে পার্শ্ববর্তী চিতেশ্বরী গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।

গত ৩ নভেম্বর ওই যুবক মেয়েটিকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। এরপর সে তাকে নিয়ে উধাও হয়। দুই দিন পরও মেয়েকে না পেয়ে গত ৫ নভেম্বর মেয়েটির বাবা মির্জাপুর থানায় সাধারণ ডায়েরী করেন। পুলিশ শনিবার রাতে কৌশলে মেয়েটিকে চিতেশ্বরী গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে। এ ঘটনায় মেয়েটির বাবা শনিবার রাতেই মির্জাপুর থানায় মামলা করেন।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এস আই) মো. আলাউদ্দিন জানান, রোববার সন্ধায় মেয়েটিকে টাঙ্গাইলের ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে বিভিন্ন জায়গায় নিয়ে ওই যুবক তার অমতে তাকে ধর্ষণ করেছে বলে জবাববন্দি দিয়েছে বলে উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় ১০:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭