ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্ধ হয়ে গেল আজম খান ফাউন্ডেশন

আকাশ বিনোদন ডেস্ক:

পপগুরু আজম খান ও তার গানের প্রসারে দারুণ উত্সাহ নিয়ে কাজ শুরু করেছিল শিল্পী আজম খান ফাউন্ডেশন। কিন্তু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সদস্যপদ নিয়ে সৃষ্ট জটিলতা, মিটিংয়ে সদস্যদের উদাসীনতা ও আর্থিক সংকটের কারণে এর সব কার্যক্রম মুলতবি করে তা বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে।

আজম খানের মেয়ে ও শিল্পী আজম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমা খান এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‌‘ফাউন্ডেশনের কার্যক্রম আসলে অনেক আগেই মুলতবি করেছি। কিন্তু সেটা এই ফাউন্ডেশনের সদস্যদের অনেকে জানেন না। তাই এবার ঘোষণা দিয়ে বিষয়টি সবাইকে অবগত করা হলো। যাতে ভবিষ্যতে ফাউন্ডেশনের নামে কোনো প্রতারণা সংঘটিত না হয়।’

বন্ধ কেন জানতে চাইলেন ইমা খান বলেন, ‘সদস্য পদ নেয়া এবং সদস্যদের তৈরি করা ঝামেলা নিয়ে, ফাউন্ডেশনের চেয়ারম্যানের পদে আমাকে হয়তোবা অনেকের পছন্দ হয়নি। আমার কথা মতো মিটিংয়ে কেউ আসেনি। আর অর্থনৈতিক একটিও সাহায্য মেলেনি। আমার অ্যাকাউন্ট শেষ তাই ফাউন্ডেশনটি চালানো গেলো না। আপাতত বন্ধ করে রাখছি। দেশের ভেতর এবং বাইরের যারা আছেন আছেন সবাইকে জানানো যাচ্ছে, আপাতত কারো কোনো অভিযোগ নেই। সবার জন্য সালাম ও দোয়া রইলো।’

আজম খানের মৃত্যুর পর বড় একটা স্বপ্ন নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শিল্পী আজম খান ফাউন্ডেশন। মোট পাঁচটি বিভাগে পাঁচ ধরনের সদস্য নিয়ে যাত্রা হয় শিল্পী আজম খান ফাউন্ডেশনের। এর মধ্যে বোর্ড মেম্বার ছিল সাতজন। অন্যান্য পদ মিলিয়ে সদস্য ছিল ১৫০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্ধ হয়ে গেল আজম খান ফাউন্ডেশন

আপডেট সময় ০৫:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭