ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

ভক্তদের সামনে শাহরুখকে অপমান

আকাশ বিনোদন ডেস্ক:

দুনিয়া জুড়ে ভক্ত রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। তার একটুখানি দেখা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ক্লান্ত হন না তার ভক্তরা। আর সে সুপারস্টারকেই কিনা সামনা সামনি আচ্ছামতো ধমকালেন ভারতের আলিবাগের এক বিধায়ক। তার নাম জয়ন্ত পাটেল।

জানা যায়, সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে আলিগের বাংলোয় একটি পার্টির আয়োজন করেন বলিউড কিং। সেই বাংলোর কাছের জেটিতেই বিলাসবহুল ইয়টটি বাঁধা ছিল। ভেতরে স্বয়ং শাহরুখ থাকায়, তাকে দেখার জন্য সৈকতের ধারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লেগে যায়। এদিকে একই সময় আলিগের ওই বিধায়ক ওইদিক দিয়ে তার বাড়ি ফিরছিলেন। কিন্তু ভিড় ঠেলে জেটি পর্যন্ত এসে এবং সেখানে নিজের ইয়টটি বাঁধা যাচ্ছে না দেখে মেজাজের নিয়ন্ত্রণ হারান তিনি।

এ সময় নিজের ইয়টেই ছিলেন শাহরুখ। দেরি হওয়ায় শাহরুখের বোটের জানালার কাছে গিয়ে মারাঠি ভাষায় চিৎকার করে বলতে থাকেন- ‘আপনি সুপারস্টার হতে পারেন। তার মানে এই নয় পুরো আলীবাগ কিনে নিয়েছেন। এখানে আসতে হলে অবশ্যই আপনাকে আমার অনুমতি নিতে হবে।’

এমন ঘটনায় হতভম্ব কিং খান। ঘটনার আকস্মিকতা বুঝে উঠতে সময় লেগেছিলো উপস্থিত সকলের। তবে এই ঘটনা প্রকাশের পর ওই বিধায়ক বেশ বেকায়দায় পড়ে গেছেন। ফেসবুক-টুইটারে তাকে সমালোচনায় ভাসিয়ে দিচ্ছে শাহরুখ ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

ভক্তদের সামনে শাহরুখকে অপমান

আপডেট সময় ০৫:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭