ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনেমায় টেন্ডুলকার হতে চান না ইরফান খান

আকাশ বিনোদন ডেস্ক:
বলিউডের ফিল্ম ইন্ডস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীদের আয়-রোজগার কম নয়। তাই বলে ‘কোটিপতি ক্লাব’ কিন্তু সবার জন্যে নয়। বলিউডের তিন খান এখনো সেরাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। শাহরুখ, সালমান আর আমির খানের মধ্যে হিট ছবি দেওয়ার একটা অঘোষিত প্রতিযোগিতা চলছেই। তবে এ দৌড়ে আগ্রহ নেই ইরফান খানের। ছবির সংখ্যার প্রতি এই খানের কোনো আকর্ষণ নেই বলেই জানিয়েছেন।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে জানান, আমি এই অংশে আসলে যেতে চাই না। আমি শচীন টেন্ডুলকার নই যে প্রতি ম্যাচে সেঞ্চুরি স্কোর করব। একজন অভিনেতা হিসেবে নিজের কাজ যত্নের সঙ্গে করতে চাই। পুরোপুরি বাণিজ্যিক অংশে জুড়ে যেতে চাই না। আবার এসব বলে কারো বিষয়ে অশোভন কিছু ইঙ্গিত করছি না।
প্রত্যেককে তাই করা উচিত যা তার সঙ্গে মানিয়ে যায়। সংখ্যার খেলা আমার সঙ্গে খাপ খায় না।
যেহেতু ছবির বাণিজ্যিক বিষয়ে ততটা আগ্রহী নন তিনি, কাজেই কেউ ভাবতে পারেন যে ছবি নিয়ে তার টেনশন কম। আসলে মোটেও তা নয়। তার প্রতিটা ছবি মুক্তির আগে স্নায়বিক চাপ যথেষ্ট ভোগ করেন। একই চাপ অনুভব করেছেন যখন গতকাল তার ‘কারিব কারিব সিঙ্গেল’ ছবিটি প্রেক্ষাগৃহে এসেছে। এটি পরিচালনা করেছেন তনুজা চন্দ্র।
অনায়াসে বললেন, প্রতিটা মুক্তির আগে উদ্বেগে ভুগি। কিন্তু ভালো জিনিসটা হলো, এই উদ্বেগ সময়ের সঙ্গে কমে আসে। তবে যে গল্পটা আমি বেছে নেই মন থেকে, ওটার প্রতি আত্মবিশ্বাসী থাকি।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিনেমায় টেন্ডুলকার হতে চান না ইরফান খান

আপডেট সময় ০৪:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭