ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

সিরিয়াতে আলবু কামাল পুনর্দখল নিয়েছে আইএস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিরাপত্তা বাহিনীর কাছ থেকে পূর্ব সিরিয়ার আলবু কামাল শহরটির পুনর্দখল নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। শনিবার তুমুল এক যুদ্ধের মাধ্যমে সেখানে নিজেদের দখল পুনঃপ্রতিষ্ঠা করে নেয় ধর্মভিত্তিক জঙ্গি সংগঠনটি। খবর মিডল ইস্ট আই এর।

শুক্রবার হিজবুল্লাহ পরিচালিত একটি সংবাদমাধ্যম জানায়, সিরিয়ান সেনাবাহিনীর অভিযানের সময় ইসলামিক স্টেট নেতা আবু বকর আল-বাগদাদি শহরটিতে অবস্থান করছিলেন। সেনাবাহিনীর ইউনিটের পক্ষ থেকে বাগদাদির অবস্থান সম্পর্কে কোনো খবর জানানো হয়নি। আইএস এর বিরুদ্ধে গঠিত মার্কিন নেতৃত্বাধীন জোট জানায়, বাগদাদির বিস্তারিত সম্পর্কে কিছুই জানানো হয়নি।

এর আগে সিরিয়ান সেনাবাহিনী গত বৃহস্পতিবার ওই শহরে আইএস এর বিরুদ্ধে বিজয়ের ঘোষণা দেয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপ জানায়, আলবু কামালে ভয়ংকর প্রতিরোধ গড়ে তুলছে আইএস জঙ্গিরা। সিরিয়া এবং তাদের মিত্র বাহিনীর ওই শহর আইএস মুক্তকরণের মাত্র দুই দিনের মাথায় আবার সেটির দখল নিয়ে নেয় আইএস।

শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপ এর প্রধান রামি আবদেল রহমান জানান, ‘আলবু কামালের সম্পূর্ণ দখল নিয়েছে আইএস। মিত্রবাহিনীর সৈন্যরা শহরটির সীমানার এক-দেড় কিলোমিটারের মধ্যে অবস্থান করছেন।’ শুক্রবারের ভয়ঙ্কর ওই যুদ্ধে সেখানে ২৬ জন বেসামরিক নাগরিকের মারা যাওয়ার খবরও জানায় সংস্থাটি। যার মধ্যে নয়টি শিশু রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

সিরিয়াতে আলবু কামাল পুনর্দখল নিয়েছে আইএস

আপডেট সময় ০৪:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭