ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই আনুশকার লড়াই

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকাতে আছেন আনুশকা শেঠি এবং আনুশকা শর্মা দু’জনই। তবে আনুশকা শেঠি জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্রের মাধ্যমে ও আনুশকা শর্মা বলিউড চলচ্চিত্রের মাধ্যমে। নতুন খবর হলো, এবার এ দুই তারকার লড়াই হতে যাচ্ছে।

তবে তাদের লড়াইটা বাস্তবে নয়, তা হলো বক্স অফিস লড়াই। শেঠি অভিনীত পরবর্তী চলচ্চিত্র ‘ভাগমতি’। চলচ্চিত্রটির মুক্তির তারিখ চলতি বছর দু’বার পিছিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নির্ধারণ করা হয়েছে। গত ৭ নভেম্বর আনুশকা শেঠির জন্মদিনে এ চলচ্চিত্রটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

অপরদিকে, আনুশকা শর্মা অভিনীত ‘পরী’ চলচ্চিত্রটির মুক্তির তারিখও আগামী ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। যদি একই দিনে ‘ভাগমতি’ চলচ্চিত্রটিও মুক্তি পায় তাহলে বক্স অফিসে চলবে দুই আনুশকার লড়াই।

জানা গেছে, তামিল, তেলুগু, মালায়ালাম ভাষা ছাড়াও হিন্দিতেও মুক্তি পাবে ‘ভাগমতি’। চলচ্চিত্রটি যদি ফেব্রুয়ারির মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় তহলে নিয়ম অনুযায়ী এর হিন্দি সংস্করণ মুক্তি পাবে পরের সপ্তাহে। এই জন্যই দুই আনুশকার বক্স অফিস লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

দুই আনুশকার লড়াই

আপডেট সময় ১১:১৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭