ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

মরণোত্তর অঙ্গদানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশেষজ্ঞরা ক্লিনিক্যালি ডেড লোকদের অঙ্গদানে তাদের আত্মীয়-স্বজনদের উদ্বুদ্ধ করতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আছে এমন প্রত্যেকটি হাসপাতালকে একজন অঙ্গ প্রতিস্থাপন সমন্বয়ক রাখার পরামর্শ দিয়েছেন।

সোসাইটি অব অর্গ্যান ট্রান্সপ্লান্ট, বাংলাদেশ এর সভাপতি প্রফেসর ড. হারুন-উর-রশিদ শনিবার বলেন, ‘ক্লিনিক্যালি ডেড রোগীদের আত্মীয়-স্বজনকে অঙ্গদান এবং অন্য ব্যক্তির প্রাণ বাচানো সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে আইসিইউ আছে এমন সকল হাসপাতালে একজন অর্গ্যান ট্রান্সপ্লান্ট সমন্বয়ক থাকা প্রয়োজন।’

বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর রশিদ বলেন, উন্নত দেশগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ লোক মরণোত্তর দান করা অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন লাভ করেন। অথচ বাংলাদেশে তা শুরুই হয়নি। আর এজন্য একজন সমন্বয়কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে সমন্বয়ক প্রতিস্থাপন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন না। তিনি সমাজ সেবা ক্ষেত্রের লোক হবেন এবং রোগীদের আত্মীয়-স্বজনকে মরণোত্তর অঙ্গদান সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়ার মাধ্যমে তাদের ক্লিনিক্যালি ডেড রোগীর অঙ্গদানে রাজি করাতে সক্ষম হবেন।

মরণোত্তর অঙ্গদান সম্পর্কি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে সন্ধানী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. গোলাম শাহরিয়ার বলেন, যতো বেশি অঙ্গদানকারী পাওয়া যাবে তত সমাজে বেশি সচেতনতা তৈরি হবে। আর মরণোত্তর অঙ্গদানে উদ্বুদ্ধ করতে একজন সমন্বয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) ভিসি প্রফেসর ড. কামরুল হাসান বলেন, প্রতিস্থাপনের জন্য অঙ্গের চাহিদা ও সরবরাহের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। চাহিদা দ্রুত বেড়েই চলছে। এই ব্যবধান কমাতে সমন্বয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে অনেকের আশংকা আবেগ, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় বিতর্ক বাংলাদেশে অঙ্গদানের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। এক্ষেত্রে আশার বিষয় হলো ইসলামিক সম্মেলন সংস্থা (ওআইসি) ইসলামের মানবতার মূল্যবোধের ভিত্তিতে অঙ্গদান অনুমোদন করেছে।

মাওলানা আবদুল্লাহ আল-মারুফ ওআইসি’র ইসলামিক কাউন্সিলের বরাত দিয়ে বলেন, মানবতার কল্যাণের জন্য কেউ তার মৃত্যুর আগে বা পরে অঙ্গদান করতে পারে। তবে ইসলামের নীতিমালা অনুযায়ী কেউ তার অঙ্গ দান করতে পারলেও বিক্রি করতে পারেন না। কেননা ইসলাম বলেছে, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ অতীব মূল্যবান জিনিস, তাই এগুলোকে বাণিজ্যিকভাবে বিনিময়যোগ্য পরিণত করা যায় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

মরণোত্তর অঙ্গদানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের

আপডেট সময় ১০:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭