ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

রোগীপ্রতি গড়ে ৪৮ সেকেন্ড সময় দেন বাংলাদেশের ডাক্তাররা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে একজন ডাক্তার রোগীকে গড়ে ৪৮ সেকেন্ড সময় দেন। লন্ডনের ‘বিএমজে ওপেন’ মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। সেখানে বলা হয়েছে, ভারতে ডাক্তাররা রোগীদের খুব বেশি হলে দু’মিনিট সময় দেন। বাংলাদেশে অবস্থা আরও খারাপ। রোগীদের পেছনে মাত্র ৪৮ সেকেন্ড সময় ব্যয় করেন ডাক্তাররা। আর পাকিস্তানে ডাক্তাররা ব্যয় করেন ১.৩ মিনিট।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বেশির ভাগ রোগী বিভিন্ন ওষুধের দোকানে অ্যান্টিবায়োটিক্স কিনেই নিজেদের রোগ সারান। ডাক্তারের কাছে যা সময় পান সেটা নগণ্য বলাই ভালো। আর রোগীদের এই কম সময় দেয়ার ফলে বেশিরভাগ ডাক্তার বুঝতেই পারেন না যে আদৌ রোগীর মূল সমস্যা কোথায়। কিংবা রোগীরাও সঠিকভাবে ডাক্তারদের বুঝিয়ে বলতে পারেন না তাদের আসল সমস্যাটা কী।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিক রবি দুগ্গল জানান, সরকারি হাসপাতালের বহির্বিভাগে অতিরিক্ত সংখ্যায় রোগীদের চাপ থাকে। আর তাই ডাক্তাররা একজন রোগীর পেছনে বেশি সময় দিতে পারেন না। তাই শুধু রোগীর রোগের লক্ষণ শুনে প্রেসক্রিপশন লিখে দেয়া ছাড়া আর কিছু করার থাকে না ডাক্তারদের। একসঙ্গে প্রায় ২ থেকে ৩ জন রোগীকে দেখতে হয় তাদের।

অন্যদিকে উন্নত বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে ছবিটা একেবারেই অন্যরকম। পরিসংখ্যান বলছে- সুইডেন, নরওয়ে, আমেরিকা এসব দেশে ডাক্তাররা রোগীদের জন্য গড়ে প্রায় ২০ মিনিট করে সময় দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোগীপ্রতি গড়ে ৪৮ সেকেন্ড সময় দেন বাংলাদেশের ডাক্তাররা

আপডেট সময় ০২:০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭