ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদপুরে শ্মশানঘাটে ২ ভাইকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের আলফাডাঙ্গা বাজারের শ্মশান ঘাট এলাকায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত জহুর মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা (৪৮) ও লাভলু মোল্লা (৪২)।

নিহতদের ভাই মো. আবুল কাসেম মোল্লা জানান, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মো. কওসার শেখের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে দুই ভাই আলফাডাঙ্গা বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তারা শ্মশানঘাট এলাকায় এলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কওসার মোল্লার লোকজন হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্লা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থায় অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুল মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পরে দুই সহোদরের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরিদপুরে শ্মশানঘাটে ২ ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭