ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

রাজবাড়ীতে মিললো দেড় কেজি ওজনের টাকি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রধান বাজারে শুক্রবার চারটি বড় টাকি মাছের দেখা মেলে। এত বড় টাকি মাছ দেখতে ভিড় জমায় স্থানীয় লোকজন। তবে, মৎস্য কর্মকর্তা বলছেন, দেখে টাকি মনে হলেও এটি শোল বা গজার মাছের শংকর হতে পারে।

এ বিষয়ে মাছ ক্রেতা জাহিদ সরদার বলেন, খুব সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মৈশালা বিল থেকে দেশীয় প্রজাতির মাছ নিয়ে আসেন স্থানীয় এক মাছ চাষি। জাহিদ সরদার ৩ হাজার ৩০০ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন। একেকটি বড় টাকির দাম কেজি প্রতি দাম হাঁকেন ৭০০ টাকা। পরে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করেন।

জাহিদ মৈশালা বিলের ওই মাছ বিক্রেতার বরাত দিয়ে জানান, এগুলো চাষের মাছ না। প্রাথমিকভাবে ধারণা করছেন, অনেক দিন ধরে ওই বিলেই মাছগুলো ছিল, ছোট মাছ খেয়ে এত বড় হয়েছে। একেকটি টাকি মাছের ওজন এক কেজি ৩৫০ গ্রাম থেকে এক কেজি ৫০০ গ্রাম।

গোয়ালন্দ বাজার বই বিতান লাইব্রেরির কর্ণধার মো. শাহজাহান সরদার একটি টাকি মাছ কিনে নেন। বলেন, এত বড় টাকি মাছের দেখা সহজে মেলে না। তাই ৫০০ টাকা কেজি দরে তিনি একটি এক কেজি ৩৫০ গ্রাম ওজনের মাছ কেনেন। বলেন, ‘শখের তোলা ৮০ টাকা! তাই একটি মাছ কিনে নিলাম।’

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান বলেন, দেশীয় প্রজাতির টাকি মাছ এত বড় হয় না। সর্বোচ্চ ১৫০ থেকে ২০০ গ্রাম হতে পারে। এত বেশি ওজনের টাকির কথা শোনেনি। মাছের ছবিটি দেখার পর বলেন, দেখে মনে হচ্ছে এটা অরিজিনাল টাকি মাছ। এত বড় টাকি আমি জীবনেও দেখিনি। এমন হতে পারে, শোল বা গজার মাছের সঙ্গে ক্রস হয়েছে। আরও খোঁজখবর নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

রাজবাড়ীতে মিললো দেড় কেজি ওজনের টাকি

আপডেট সময় ০৩:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭