ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবকের গলায় ফাঁস, গৃহবধুর বিষপান

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। অপরদিকে স্বামীর প্রহারে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধু। যুবকের নাম মো. হান্নান (৪০) সে মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের শফি উল্লাহর ছেলে। আর গৃহবধুর নাম জেসমিন আক্তার। তিনি কর্ণফুলী উপজেলার জুলধা কালীশাহ মাজার এলাকার বাসিন্দা মৃত আবদুল আজিজ এর পুত্র জসিম উদ্দিনের স্ত্রী।

কর্ণফুলী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, স্বামী জসিম উদ্দিন জেসমিন আক্তারের কাছে ১০০ টাকা জমা রাখেন। সেখান থেকে ৫০ খরচ করায় বুধবার রাতে তাকে মারধর করে জসিম। এই অপমান সইতে না পেরে অভিমানে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে জেসমিন আক্তার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, রাত ২টার দিকে পরিবারের লোকজন জেসমিন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মিরসরাই থানার এসআই দেলোয়ার হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রান্নাঘরে রশিতে ঝুলন্ত অবস্থায় মো. হান্নানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে এসআই দেলোয়ার জানান, মো. হান্নান দুই মাসে আগে বিয়ে করেছেন। তিনি মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ রকম কোনো কারণে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে মিরসরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবকের গলায় ফাঁস, গৃহবধুর বিষপান

আপডেট সময় ১২:১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭