ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

কঙ্কাল চুরি, মেডিকেলে নেয়ার পথে আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাজীপুরের টঙ্গীতে বাসে তল্লাশি চালিয়ে দুটি কঙ্কালসহ দুই যুবককে আটক করেছে, যারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে বিক্রয়ের জন্য এগুলো ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাচ্ছিল। বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুরের নকলা এলাকার ওমর আলির ছেলে এরশাদ (২৬) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তাইজুল ইসলামের ছেলে মোতালেব (২২)।

টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, এরশাদ গাজীপুরের শফিপুর এলাকার দুটি কবর থেকে কঙ্কাল চুরি করে বাসযোগে ময়মনসিংহ যাচ্ছিল। রাত আড়াইটার দিকে বাসটি টঙ্গীর স্টেশন রোড এলাকায় আসলে পুলিশ যানটিতে তল্লাশি করে। এ সময় পলিথিনে মোড়ানো দুটি খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে কঙ্কালসহ দুইজনকে আটক করে এবং বাসটি জব্দ করা হয়।

আটক এরশাদ পুলিশের কাছে স্বীকার করেছে, কঙ্কালগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। প্রতিটি কঙ্কাল তারা ৮-১০ হাজার টাকায় বিক্রি করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

কঙ্কাল চুরি, মেডিকেলে নেয়ার পথে আটক ২

আপডেট সময় ০৩:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭