ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ফরিদপুরে ডাকাত ধরতে গিয়ে গুলিতে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ডাকাতদের গুলিতে দুজন গ্রামবাসী নিহত হয়েছেন। আহত দুজন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা নদীসংলগ্ন মৃধাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী বলছেন, ১৮ থেকে ২০ জনের ডাকাত দল স্পিডবোটে করে ওই গ্রামে যায়। সামচেল ফকির নামের এক ব্যক্তির বাড়িতে বিয়ের উৎসব চলছিল। সেই বাড়িতেই হামলা চালায় ডাকাতেরা। ওই বাড়ির সদস্যরা বলছেন, চার দলে ভাগ হয়ে ডাকাতেরা চারটি ঘরে লুটপাট চালায়। এরপর আরেক বাড়িতে ডাকাতি করতে যায়।

টের পেয়ে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া দেয়। নদীর পাড়ে গিয়ে ডাকাতদের স্পিডবোট ভাসিয়ে দেওয়ার চেষ্টা চালায়। সেখানে থাকা ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বুক ও পেটে গুলিবিদ্ধ হয়ে গ্রামবাসী সাজ্জাদ মিয়া (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সেন্টু মৃধা (৩৩), স্বপন ব্যাপারী (২৪) ও আল আমিন ফকির (২৫)। সেন্টু আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত স্বপন ও আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামচেল ফকিরের ছেলের বউ মুক্তা বেগম বলছেন, ডাকাতেরা ৪৫ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করেছে। টাকার পরিমাণ তিনি জানাতে পারেননি।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত বলেন, বিয়েবাড়িতে গানবাজনার আসর ছিল। তাঁদের ধারণা, সেখানেই শ্রোতা সেজে এসেছিল ডাকাতেরা। রাতেই নদীতে পুলিশ অভিযান চালিয়েছে। ডাকাতদের কাউকে ধরতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

ফরিদপুরে ডাকাত ধরতে গিয়ে গুলিতে নিহত ২

আপডেট সময় ০২:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭