ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স

দীর্ঘমেয়াদি করদাতা ১৪১ ও কর বাহাদুর ৮৪ পরিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

করদাতাদের উৎসাহ ও স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে ৩৬ ক্যাটাগরিতে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। একইসাথে দীর্ঘ সময় ধরে একই পরিবারের সব সদস্য কর প্রদান করছে, এমন ৮৪ পরিবারকে প্রথমবারের মত ‘কর বাহাদুর’ হিসেবে সম্মানিত করা হয়েছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ট্যাক্স কার্ড ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে কর অঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জ ব্যতীত সকল জেলার সেরা করদাতা ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতাদের ট্যাক্স কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মাদারীপুর জেলায় কর বাহাদুর হিসেবে নৌপরিবহনমন্ত্রী শাহজান খান ও তার পরিবার এবং ঢাকা জেলার কর বাহাদুর পরিবার হিসেবে সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ ও তার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

১৪১ দীর্ঘমেয়াদী করদাতার মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন ও কোম্পানি পর্যায়ে ৫৫টি এবং অন্যান্য ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান। ব্যক্তি শ্রেণির ৭৬টির মধ্যে সিনিয়র সিটিজেন ৫, গেজেটেড মুক্তিযোদ্ধা ৫, প্রতিবন্ধী ৩, মহিলা ৫, তরুণ ৫, ব্যবসায়ী ৫, বেতনভোগী ৫, চিকিৎসক ৫, সাংবাদিক ৫, আইনজীবী ৫, প্রকৌশলী ৩, স্থপতি ৩, হিসাববিদ ৩, নতুন করদাতা ৭, খেলোয়াড ৩, অভিনেতা-অভিনেত্রী ৩, শিল্পী ৩ ও অন্যান্য ৩ জন।

কোম্পানি পর্যায়ে ৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকিং ৬,অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ৪, টেলিকমিউনিকেশন ১, প্রকৌশল ৩, খাদ্য ও আনুষঙ্গিক ৩, জ্বালানি ৩, পাট শিল্প ৩, স্পিনিং ও টেক্সটাইল ৭, ওষুধ ও রসায়ন ৪, প্রিন্ট ও ইলেকট্রনিক ৪, রিয়েল এস্টেট ৩, তৈরি পোশাক ৭, চামড়া শিল্প ৩ এবং অন্যান্য ৪।

অন্যান্য করদাতা পর্যায়ে ১০টি ট্যাক্স কার্ড হল- ফার্ম ৪, ব্যক্তি সংঘ ২ ও অন্যান্য ৪টি। ১০ সিটি করপোরেশনসহ ৬৪ জেলায় দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ ক্যাটাগরিতে মোট ৫১৭ জন সেরা করদাতাকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে ট্যাক্স কার্ড ও কর বাহাদুর পরিবার ছাড়াও ১৩ জন সাংবাদিককে ‘এনবিআর সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এবং ‘জনকল্যাণে রাজস্ব’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

দীর্ঘমেয়াদি করদাতা ১৪১ ও কর বাহাদুর ৮৪ পরিবার

আপডেট সময় ০৮:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭