ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মৃতুর ৪২ মিনিট পর জীবিত হয়ে উঠলেন যুবক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মৃত্যুর পর মানুষ বেঁচে উঠেছে, এমন কথা শুনলে সবার কাছে তা নিছক গুজব ছাড়া আর কিছু নয়। এবার এই গুজবই নাকি সত্যে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। জন ওগবার্ন, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার বাসিন্দা। বয়স মাত্র ৩৬, হঠাৎ করে ওই যুবকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। টানা ৪২ মিনিট বন্ধ থাকে তার শ্বাস-প্রশ্বাস। উপস্থিত সবাই ধরেই নিয়েছিলেন ওগবার্ন আর জীবিত নেই। তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি এখনও দিব্যি বেঁচে আছেন।

সম্প্রতি ল্যাপটপে কাজ করার সময় কার্ডিয়াক অ্যারেস্টের (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) কবলে পড়েন জন ওগবার্ন। অসুস্থ হয়ে পড়লে তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশও তাৎক্ষণিকভাবে পৌঁছে তাকে সিপিআর দেয়া শুরু করে। ৪২ মিনিট পর ওগবার্নের পালস ফিরে না পাওয়া পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যান।

তবে এখন সুস্থই আছেন ওগবার্ন। চিকিৎসকরা তাকে ছয় মাস গাড়ি না চালাতে বলেছেন। সুস্থ হওয়াটাকে নিজের দ্বিতীয় জীবন বলে মনে করছেন ওগবার্ন।মাইকেল কুর্জ নামে এক চিকিৎসক বলছেন, হৃদযন্ত্রের ক্রিয়া প্রতি মিনিট বন্ধ থাকা অবস্থায় যদি সিপিআর না দেয়া হয়, এর জন্য বেঁচে থাকার সম্ভাবনা ১০ শতাংশ করে কমে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃতুর ৪২ মিনিট পর জীবিত হয়ে উঠলেন যুবক

আপডেট সময় ০৪:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭