ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজপুত্র আজিজ বিন ফাহাদের মৃত্যুর গুঞ্জন অস্বীকার সৌদি আরবের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

৬ নভেম্বর সোমবার অনির্ভরযোগ্যসূত্রে কয়েকটি সংবাদমাধ্যমে রাজপুত্র আবদুলআজিজ বিন ফাহাদের নিহত হওয়ার খবর প্রকাশিত হলেও সৌদি আরব খবরটিকে মিথ্যে বলে দাবি করেছে। রক্ষণশীল ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল সৌদি তথ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে রাজপুত্রের মৃত্যুর গুঞ্জন নাকচ করে দেয়। তারা জানায়, আজিজ বিন ফাহাদ সুস্থ আছেন।

৬ নভেম্বর সোমবার অনির্ভরযোগ্যসূত্রে রাজপুত্র আবদুলআজিজ বিন ফাহাদের নিহত হওয়ার খবর মেলে। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন, সিয়াসাত ডেইলি আর ভারতের ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে অনির্ধারিত সূত্রে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। (এফবিআই)-এর সাবেক একজন স্পেশাল এজেন্ট তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করলে গুঞ্জন জোরালো হয়। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

খবরটির ব্যাপারে জানতে চাইলে সৌদি তথ্য মন্ত্রণালয় এটি উড়িয়ে দেয়। ডেইলি মেইলেকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রণালয়সূত্র দাবি করে, রাজপুত্রের মৃত্যুর খবরটি নিছকই গুজব।

এরআগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর সাবেক স্পেশাল এজেন্ট আল এইচ সৌফান তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আবদুলআজিজ-এর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া হওয়া গেছে। তার বয়স ছিল ৪৪ বছর। এর আগে সাবেক যুবরাজের পুত্র প্রিন্স মানসুর বিন মাকরিন’কে মৃত ঘোষণা করা হয়।’ তবে সৌদি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সুস্থ ও স্বাভাবিক অবস্থাতেই রয়েছে রাজপুত্র।

আগেরদিন সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল্লাহর নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশনের অভিযানে দেশটির ১১ জন রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় দেশটিতে আলোড়ন তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজপুত্র আজিজ বিন ফাহাদের মৃত্যুর গুঞ্জন অস্বীকার সৌদি আরবের

আপডেট সময় ০৪:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭