ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দু’টি চামড়া শিল্পনগরী নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে পোশাক শিল্পের পরেই অর্থনীতির চাকা চাঙ্গা করতে অবদান রাখছে চামড়া শিল্প। বিদেশে বাংলাদেশের চামড়াজাত পণ্যের চাহিদা বেড়েই চলেছে। এ চাহিদা পূরণে আরও দু’টি চামড়া শিল্পনগরী নির্মাণ করা হবে। এ খাতে এগিয়ে আসতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘চামড়া শিল্পনগরী, ঢাকা প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। সংশোধিত প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সাতদফা মেয়াদ ও ব্যয় বাড়ানোর পর সর্বশেষ ২০১৭ সালের জুন মেয়াদে প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিলো। ফের দুই বছর বাড়িয়ে মেয়াদ করা হয়েছে ২০১৯ সালের জুন পর্যন্ত। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে গিয়ে ধলেশ্বরী নদীকে দূষিত করা হবে না। এজন্য চামড়া শিল্পনগরী প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে চায় সরকার। ট্যানারি মালিকদের সহযোগিতা নিয়েই সাভারে চামড়া শিল্প স্থানান্তর করা হচ্ছে। তবে নতুন করে প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও ব্যয় খুব একটা বাড়ানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দু’টি চামড়া শিল্পনগরী নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭