ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

৭ মার্চের ভাষণ ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক সাধনার বহিঃপ্রকাশ: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল তার রাজনৈতিক সাধনার বহিঃপ্রকাশ।

মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ-বিশ্ব ইতিহাসের অনন্য দলিল’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কোনো দিন পাকিস্তান ভিত্তিক রাজনীতি করে নাই। তিনি বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করেছেন। তার প্রতেকটি পদক্ষেপ পাকিস্তান বিরোধী ও স্বাধীনতার পক্ষে ছিল। ৭ মার্চের ভাষণটি ছিল তার সারা জীবনের লালিত স্বপ্ন। তিনি সারা জীবন যে চিন্তা করেছেন তা ৭ মার্চের ভাষণে বলেছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

৭ মার্চের ভাষণ ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক সাধনার বহিঃপ্রকাশ: আমু

আপডেট সময় ০৭:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭