ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশ-চীন যৌথ বিনিয়োগে পায়রায় হচ্ছে বিদ্যুৎকেন্দ্র

অাকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর পায়রায় এবার চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার। দুটি ইউনিটে এই বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা হবে ১৩২০ মেগাওয়াট। এ বিষয়ে চীনের সঙ্গে সম্পাদনের জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পায়রায় যৌথভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে চীনের নোরিনকো ইন্টারন্যাশনাল এবং এ দেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। দুই দেশের সমান মালিকানায় কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ৪০ কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ২০ কোটি। এসংক্রান্ত যৌথ বিনিয়োগ চুক্তি এবং সংঘস্মারক ও সংঘবিধির খসড়া মন্ত্রিসভার অনুমোদন পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীন যৌথ বিনিয়োগে পায়রায় হচ্ছে বিদ্যুৎকেন্দ্র

আপডেট সময় ১১:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭