ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাঁচ বছরে ৮০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে এডিবি

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ সোমবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে ব্যাংকটির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক হান কিম এ কথা জানান।

হান কিমের নেতৃত্বে এডিবির ছয় সদস্যের প্রতিনিধিদল আজ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশও উপস্থিত ছিলেন।

মহাপরিচালক জানান, এডিবি বাংলাদেশকে প্রতিবছর এক বিলিয়ন (১০০ কোটি) ডলার করে ঋণসহায়তা দিয়ে আসছে। এখন বাংলাদেশের অর্থনীতি অনেক বড় হয়েছে। সে ক্ষেত্রে আগামী বছর থেকে বাংলাদেশকে দেড় বিলিয়ন ডলার করে ঋণসহায়তা দেওয়া হবে।

আগামী পাঁচ বছরের রোডম্যাপ তুলে ধরে হান কিম জানান, ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশকে ৮০০ কোটি মার্কিন ডলার ঋণসহায়তা দেবে এডিবি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে চাইলে বাংলাদেশকে সহায়তা দেবে এডিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ বছরে ৮০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে এডিবি

আপডেট সময় ১০:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭