ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএলের জুয়ায় বাধা দেয়ায় মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিপিএলের খেলা নিয়ে ‘বাজি ধরায়’ বাধা দেওয়ায় রাজধানীর মধ্যবাড্ডায় ছুরিকাঘাতে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। নিহত নাসিম আহমেদ মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারে পড়তেন। তার বাবার নাম আলী আহমেদ ফয়জুদ্দিন। গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় হলেও পরিবারের সঙ্গে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলিতে থাকতেন।

সোমবার সকাল ১০টার দিকে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলিতে কয়েকজন ছুরি মেরে পালিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা নাসিমকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

বিপিএল নিয়ে জুয়ার জেরে এ হত্যাকাণ্ড দাবি করে নাসিমের ভাই ইফতেখার আহমেদ ফয়জুদ্দিন বলছেন, তার ভাই মহল্লায় জুয়া খেলায় বাধা দেওয়ায় স্থানীয় রমজান ও তার সঙ্গীরা তার ভাইকে ছুরি মারে। তিনি বলেন, “বিপিএল খেলাকে কেন্দ্র করে মহল্লার ছেলেরা জুয়া খেলে। গতকাল রাতে এই নিয়ে রমজানের সঙ্গে নাসিমের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছিল।”

সোমবার বিকালে মহল্লায় ওই ঘটনার বিচার হওয়ার কথা ছিল জানিয়ে ইফতেখার বলেন, “এর মধ্যে সকালে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। রমজান ও রশিদ এই ঘটনার জন্য দায়ী।” নাসিম বিপিএলের খেলা নিয়ে জুয়ায় জড়িত ছিলেন না বলে দাবি করে তিনি বলেন, “সে মহল্লায় এ ধরনের জুয়া খেলায় বাধা দিয়েছিল।”

এর আগে নাসিমকে হাসপাতালে নেওয়া এক স্বজনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, সকাল ১০টার দিকে মধ্যবাড্ডার বাসা থেকে নাস্তা খেতে বের হন নাসিম। এসময় রাস্তায় পূর্ব পরিচিত কয়েকজন তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপিএলের জুয়ায় বাধা দেয়ায় মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

আপডেট সময় ০৪:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭