ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে গির্জায় হামলা, নিহত ২৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গির্জায় হামলা হয়েছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। রোববার প্রার্থনার সময় টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে এ ঘটনা ঘটে।

এফবিআইয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রার্থনার সময় একজন বন্দুকধারী গুলিবর্ষণ করেছে। আর কেউ হামলায় সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার অন্তত ২৭ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। গুলিতে আরও বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে এটি কোনো জঙ্গি গোষ্ঠীর হামলা কিনা তা এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষনিক টুইট বার্তায় লিখেন, এই হামলায় টেক্সাসে এফবিআই ও আইন প্রয়োগকারী সংস্থা সজাগ আছে। আর আমিও জাপান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে গির্জায় হামলা, নিহত ২৭

আপডেট সময় ০৩:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭