ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

ভৈরব ও তিতাস সেতু উদ্বোধন ৯ নভেম্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ৯ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটি উদ্বোধন করার কথা রয়েছে।

এরই মধ্যে গতকাল শুক্রবার থেকে দ্বিতীয় ভৈরব সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ওই সেতুর ওপর দিয়ে যায়। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দিনভর আপলাইনের (ঢাকা অভিমুখী) অন্যান্য ট্রেন ওই সেতুর ওপর দিয়ে চলাচল করে।

সেতু দুটি চালু হলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত যাওয়া-আসা করতে ট্রেনের ক্রসিং পড়বে না। এতে প্রায় ২০-৩০ মিনিটের মতো সময় বেঁচে যাবে। কমে আসবে বেশ কিছু ট্রেনের পরিচালন সময় (রানিং টাইম)।

রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক ও সেতুর প্রকল্প পরিচালক মো. আব্দুল হাই গতকাল সকালে সাংবাদিকদের জানিয়েছেন, দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স বাদে সেতু উদ্বোধন উপলক্ষে আর কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। উদ্বোধন উপলক্ষে ৯ নভেম্বর ওই সেতুর ওপর দিয়ে আশুগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত একটি ট্রেন যাবে।

দ্বিতীয় ভৈরব সেতু কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাঝামাঝি মেঘনা নদীর ওপর নির্মিত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় তিতাস সেতু নির্মিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর ওপর। ইতিমধ্যেই দ্বিতীয় তিতাস সেতুর ওপর দিয়েও পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভৈরব ও তিতাস সেতু উদ্বোধন ৯ নভেম্বর

আপডেট সময় ০৪:০০:২০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭