ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড্ডায় জোড়া খুনের প্রধান সন্দেহভাজন শাহীন আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বাড্ডায় বাবা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহীন মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে খুলনা শহর থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, খুলনা পুলিশের সহায়তায় বাড্ডা থানা পুলিশের একটি দল শাহীনকে গ্রেপ্তার করে।

এর আগে বৃহস্পতিবার রাতে নিহত জামিলের ভাই শামীম শেখ তাঁর ভাবি আর্জিনা ও ভাইয়ের বাসার সাবলেট থাকা শাহীনকে আসামি করে বাড্ডা থানায় একটি মামলা করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বাড্ডার ময়নারবাগ এলাকার বাসায় জামিল (৩৮) ও তাঁর মেয়ে নুসরাতের (৯) লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। পুলিশের ভাষ্য, জামিলের শরীরে আঘাতের চিহ্ন আছে। অন্যদিকে নুসরাতকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।

ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য জামিলের স্ত্রী আর্জিনাকে আটক করেছে পুলিশ। পুলিশের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুল কবির জানান, জামিলের স্ত্রী আরজিনা বেগমের সঙ্গে শাহীনের পরকীয়া ছিল। এর জেরেই জামিল ও তাঁর মেয়েকে হত্যা করা হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড্ডায় জোড়া খুনের প্রধান সন্দেহভাজন শাহীন আটক

আপডেট সময় ০২:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭