ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেলার দ্বিতীয় দিনে ৫৪৩ কোটি টাকা আয়কর আদায়

অাকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সারাদেশে ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার টাকার কর রাজস্ব আদায় হয়েছে। এ দিন মেলা থেকে এক লাখ ৫৩ হাজার ২৮৭ জন করসেবা নেন।

এ দিকে বৃহস্পতিবার ঢাকায় করমেলায় মন্ত্রী, সংসদ সদস্য ও আইটি বিশেষজ্ঞদের ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়েছে। দ্বিতীয় দিনে মেলায় এটি বাড়তি আকর্ষণ যোগ করে। মেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কাজী রোজী এমপি, বেসিস সভাপতি মোস্তফা জব্বার ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

মেলায় তাৎক্ষণিক এই কার্ড প্রদান করায় তারা সন্তোয প্রকাশ করেন। দ্বিতীয় দিন পর্যন্ত মেলায় প্রায় ১০ হাজার করদাতাকে স্মার্ট কার্ড প্রদান করা হয়।

দ্বিতীয় দিন ঢাকাসহ ৫০টি জেলা ও ৭টি উপজেলাসহ ৫৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪দিন, তৃতীয়বারের মতো ৩৪টি উপজেলায় ২দিন এবং ৭১টি উপজেলায় ১ দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে করসেবা দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেলার দ্বিতীয় দিনে ৫৪৩ কোটি টাকা আয়কর আদায়

আপডেট সময় ১২:১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭