ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মা ও সৎ বাবার হাতে শিশু খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মা ও সৎ বাবার হাতে সাড়ে তিন বছর বয়সী এক শিশু পুত্রকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মা রোজিনা ও সৎ বাবা এমদাদুলকে আটক করে। এ ব্যাপারে শিশুটির মামা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাকারিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাধারনগর ইউনিয়নের দুবইল গ্রামে সাড়ে তিন বছর বয়সী শিশুপুত্র নুরন্নবীর রক্তাক্ত মৃতদেহ নিয়ে মা রোজিনাকে কান্নাকাটি করতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়।

সকালে গোমস্তাপুর থানা পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মা রোজিনা ও সৎ বাবা এমদাদুলকে আটক করে।

ওসি বলেন, প্রাথমিক সুরতহালে মৃত শিশুর মুখ ও কান দিয়ে রক্ত বের হচ্ছিলো। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রামবাসী জানায়, মাঝেমধ্যেই সৎ বাবা এমদাদুল শিশুটির উপর নির্যাতন করতো। ধারণা করা হচ্ছে, তারাই শিশুটিকে হত্যা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মা ও সৎ বাবার হাতে শিশু খুন

আপডেট সময় ১১:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭