ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলেজছাত্রীর আত্মহত্যা, শাস্তির দাবিতে মানববন্ধন

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়শ্রী চক্রবর্তীকে আত্মহত্যায় প্ররোচনাকারী বখাটে শেখর মন্ডলসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওয়াবেঁকী-মুন্সিগঞ্জ সড়কে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।

স্থানীয় হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিরাম মন্ডল, ইউপি সদস্য আব্দুর সালাম, সিবিও এ্যালায়েন্স কমিটির সভাপতি সোহেলী পারভীন ঝর্ণা, স্কুল ছাত্রী রুপা খাতুন, সুশীলন প্রতিনিধি কাজী মোহম্মাদ গিয়াস উদ্দীন, তাপস কুমার মিত্র প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অভিযুক্ত শেখর মন্ডলসহ সকল আসামীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

গত ২৫ অক্টোবর শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বড়কুপোট গ্রামের রঞ্জন মন্ডলের ছেলে শেখর মন্ডলসহ তার ৩/৪ জন সহযোগী স্থানীয় বাঁশের হাটের সামনে জয়শ্রী চক্রবর্তীর পথরোধ করে। এ সময় বখাটেরা জয়শ্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেয়। কাদতে কাদতে বাড়ি ফিরে সন্ধ্যায় সে আত্মহত্যার পথ বেছে নেয়। নিহত জয়শ্রী চক্রবর্তী (১৭) আটুলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের মাখন চক্রবর্তীর মেয়ে ও নওয়াবেকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গত ২৭ অক্টোবর জয়শ্রীর বাবা মাখন চক্রবর্তী বাদী হয়ে বখাটে শেখর মন্ডলসহ তাঁর তিন-চারজন সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কলেজছাত্রীর আত্মহত্যা, শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১১:৫০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭