ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাতজন পুলিশের মধ্যে দুজনই মাদকাসক্ত: মুন্সীগঞ্জ এসপি

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদক সেবন করলে জানা যাবে এমন একটি পরীক্ষা চালু হয়েছে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে। এটিকে বলে ‘ডোপ টেস্ট’। এই পরীক্ষায় প্রথমেই দাঁড়াতে হয়েছে জেলা পুলিশের সন্দেহভাজন সাত সদস্যকে। এর মধ্যে দুজনই মাদক সেবনের সঙ্গে জড়িত বলে প্রমাণ মিলেছে।

আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব বলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার বলেন, ‘আমার জেলাতে অপরাধের সঙ্গে যেই যুক্ত হোক, তার কোনো ছাড় নেই।’ মাদকাসক্ত এমন দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জায়েদুল আলম বলেন, ‘জেলার ৬৪টি ইউনিয়ন পর্যায়ে এই ল্যাব টেস্ট স্থাপন করা হবে শিগগিরই। সন্তান মাদকাসক্ত হলে বা মাদক বিক্রি করলে মা-বাবা এবং ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের জবাবদিহিতার আওতায় আনা হবে। সন্তান যদি মাদক বিক্রেতা বা সেবনকারী হয় তাহলে মামলা ছাড়াই আবেদনের পরিপ্রেক্ষিতে অভিভাবকদের সহায়তা দিবে পুলিশ। মুন্সীগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ড সিসি ক্যামেরা আওতায় আনা হবে। সিসি ক্যামেরা স্থাপন করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কাছ থেকে সাংবাদিকদের কাছে বেশি সহায়তা পেয়ে থাকি, যা জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভূমিকা পালন করে থাকে।

আগামী ৪ নভেম্বর এসপি গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করতে সাংবাদিকদের সর্বাত্মক সহায়তা কামনা করেন পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাতজন পুলিশের মধ্যে দুজনই মাদকাসক্ত: মুন্সীগঞ্জ এসপি

আপডেট সময় ০৯:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭