ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লটারির নামে প্রতারণা, ৯ জুয়াড়িসহ ১০ জনের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগরে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলায় অবৈধ লটারি ও জুয়ার নামে প্রতারণায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯জুয়াড়িসহ ১০জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজিত মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্টেট আরিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মেলায় অভিযান চালায়। এসময় ৯জুয়াড়িসহ ১০জনকে কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, মারুফ আহমেদ, হযরত আলী, ইসমাইল, হান্নান, মারুফ, সোহেব, আকিজুর, জাকাত শেখ ও হানিফ। তাদের প্রত্যেকের বাড়ি অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে। এদের মধ্যে এদের মধ্যে মারুফ নামে একজনকে তিনদিন ও বাকী ৯জনকে সাতদিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্টেট আরিফুর রহমান জানান, মেলায় হাতেনাতে ৯জুয়াড়িকে ধরে সাজা দিয়েছি। একজন সরকারি আদেশ অমান্য করায় তাকেও শাস্তি দেওয়া হয়েছে। মেলায় লটারির নামে প্রতারণা ও জুয়ার আসর বসানোর প্রমাণ মিলেছে। তবে লুটপাটের অভিযোগের সত্যতা মেলেনি।

মেলার উদ্যেক্তা যশোর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রবীন অধিকারী ব্যাচা জানান, মেলায় কোন জুয়া হয়নি। মাঠে প্রবেশ করতে গেলেও ২০টাকার টিকিট লাগে। সেই হিসেবে লটারি চালু করা হয়েছিল। মেলার মেয়াদ শেষ হবে ১২ নভেম্বর। গতকাল প্রশাসন মেলা বন্ধ করে দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মেলার কিছু না। ওই স্কুলের সভাপতি।

জানাগেছে, প্রতিদিনের ন্যায় ৩১ অক্টোবরও অবৈধ র‌্যাফেল ড্র’র টিকিট কেনাবেচা হয়। প্রায় দুইশত ড্রামের বাক্স নিয়ে এলাকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে টিকেট বিক্রি দলের লোক। রাত নয়টা পর্যন্ত টিকেট বেচাকেনা চলতে থাকে। দুইশত টিকেট বিক্রির টিমে কমপক্ষে ৩ লাখ টিকেট বেচাকেনা হয়। যার আনুমানিক মূল্য ৬০লাখ টাকা। মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসনের নির্দেশনায় মেলাস্থল নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে র‌্যাব ও বিজিবি সদস্যের যৌথ টিম নিয়ে ভ্রাম্যমাণ আদালত পৌছায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লটারির নামে প্রতারণা, ৯ জুয়াড়িসহ ১০ জনের কারাদণ্ড

আপডেট সময় ১২:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭