ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয়ের আশা অর্থ প্রতিমন্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার আয়কর মেলা থেকে তিন হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ২০১০ সালে প্রথম আয়কর মেলায় রাজস্ব আহরণ হয়েছিল ১১৩ কোটি টাকা। আর গতবছর মেলায় আয় হয়েছে ২ হাজার ১৩০ কোটি টাকা। গত আট বছরের মেলায় প্রায় ৮ গুণ আয়কর আহরণ বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় এবার ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হবে বলে আশা করছি।

বুধবার রাজধানীর শেরেবাংলানগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম, এনবিআর সদস্য ও আয়কর মেলার আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক প্রমূখ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম বছর মেলায় ৬০ হাজার ৫০০ জন করসেবা নিয়েছেন। আর গতবছর করসেবা গ্রহণকারীর সংখ্যা ছিল ৯ লাখ ২৮ হাজার। এবারের মেলায় সেবা গ্রহিতার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছি।এ সংখ্যা প্রমাণ করে জনগণ আয়কর মেলাকে গ্রহণ করেছে। তিনি বলেন, গতবছর আয়কর মেলায় জায়গা না পেয়ে করদাতারা ফ্লোরে বসে রিটার্ন পূরণ করেছেন। এ জন্য এবার মেলায় করদাতাদের জন্য পর্যাপ্ত পরিমাণ চেয়ার টেবিল দেওয়া হয়েছে বলে তিনি জানান।

রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, জনগণ যে কর দেন, এটা ব্যবহারে আপনাদের আরো সচেতন হতে হবে। জনগণের করের টাকার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জানান, করদাতা সনাক্তকরণে উন্নত দেশের মতো বাংলাদশেও প্রতিটি করদাতাকে একটি করে পিন কোড দেয়া হবে।

তিনি বলেন, আধুনিক সংস্কৃতিতে বিভিন্ন ক্ষেত্রে পিন কোড ব্যবহারের প্রচলন রয়েছে। উন্নত দেশে পিন নম্বর দিয়ে সনাক্ত করা হয়। আমাদের দেশে করদাতাদের একটি পিন কোড দিয়ে আমরা করদাতাকে সনাক্ত করতে চাই। এটাকে আমরা ট্যাক্স পেমেন্ট পিন হিসেবে অ্যাখায়তি করবো। শিগগিরই সব করদাতাকে একটি করে পিন কোড প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নজিবুর রহমান আরো বলেন, এবার আয়কর মেলায় উৎসবমুখর পরিবেশে করদাতারা কর প্রদান ও সেবা গ্রহণ করতে পারবেন। আমাদের সহকর্মীরা সর্বোচ্চ সেবা প্রদানে প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে আমরা সারাদেশে ট্যাক্স ক্যাম্প করেছি। ট্যাক্স ক্যাম্পের তুলনায় মেলায় করদাতারা আরো বেশি সেবা পাবেন বলে তিনি জানান।

ঢাকাসহ সব বিভাগীয় শহরে এক সপ্তাহ, জেলা শহরে চার দিন, ৩২টি উপজেলা শহরে দুই দিন ও ৭১টি উপজেলায় একদিন (ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয়ের আশা অর্থ প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৭:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭