ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলেজছাত্র খুনে তিন জনের মৃত্যুদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

কালীগঞ্জ শ্রমিক কলেজের ছাত্র আলমগীর হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন গাজীপুরের একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জের মুনসেফপুর গ্রামের চান মিয়ার ছেলে সোহেল (৩৪), মিন্নত আলী দেওয়ানের ছেলে আলামিন (৩৭) ও কফিল শেখের ছেলে জাকির (৩৭)।

গাজীপুরের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আতাউর রহমান জানান, প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ২০০২ সালের ৭ অক্টোবর কলেজছাত্র আলমগীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা দণ্ডপ্রাপ্ত তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বুধবার আদালত আসামিদের উপস্থিতিতে তাদের ফাঁসির রায় দেন।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলেও জানান আতাউর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কলেজছাত্র খুনে তিন জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭