ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার

চোর সন্দেহে পুলিশকে মারধর, আটক আতঙ্কে পুরুষশূন্য ৩ গ্রাম

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরলে পুলিশকে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। আসামিরা সকলেই বিরল উপজেলার ধামইর ইউপির নেহালগ্রাম, হরিশচন্দ্রপুর এবং গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। মামলার পর থেকে পুলিশ আতঙ্কে নেহালগ্রাম, হরিশচন্দ্রপুর এবং গোবিন্দপুর গ্রামের পুরুষরা পালিয়ে যায়। ফলে পুরুষশূন্য হয়ে পড়ে। গ্রামের কৃষি জমিতেও নেই কোনো কৃষক।

চোর সন্দেহে পুলিশকে পেটানোর ঘটনায় গত ২৯ অক্টোবর বিরলের মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তুলশী রায় বাদী হয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ৩৫ জন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০/৫৬ জনকে আসামি করা হয়।

নেহালগ্রামের বৃদ্ধা কানুবালা রায় জানান, তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার ছেলে কৈলাশ চন্দ্র রায়। আতঙ্কে তার ছেলে বাড়িছাড়া। সুমিত্রা রানী জানান, তার স্বামী গৌরাঙ্গ রায় পুলিশের ভয়ে পালিয়েছে। ধামইর ইউপি সদস্য আনন্দ চন্দ্র রায় জানান, পুলিশের ভয়ে এলাকার পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়েছে। এই গ্রামে হাজারেরও বেশী পরিবার থাকে।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে পাশের গ্রাম কাশিডাঙ্গাসহ আশেপাশে বেশ কয়েকটি চুরি সংঘটিত হয়েছে। তাই এলাকার মানুষ চোর-ডাকাত আতঙ্কে ছিল। আর এই চোর সন্দেহে আতঙ্কিত মানুষ চোর মনে করে সাদা পোশাকধারী পুলিশদের উপর আক্রমণ করে।

এ ব্যাপারে বিরল থানার ওসি আব্দুল মজিদ আশ্বস্ত করে বলেন, পুলিশ নিরীহ কোনো মানুষকে হয়রানি করছে না বা করবেও না। এখনও কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, আমরা ওই গ্রামের মানুষদের বলেছি, আপনারা নির্ভয়ে এলাকায় থাকুন। কাউকে হয়রানি বা আটক করা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

চোর সন্দেহে পুলিশকে মারধর, আটক আতঙ্কে পুরুষশূন্য ৩ গ্রাম

আপডেট সময় ০৪:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭