ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাকসামে শিক্ষিকা স্ত্রীকে গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

পরকীয়া প্রেমের সন্দেহে কুমিল্লার লাকসামে নাসিমা আক্তার (২৫) নামে এক শিক্ষিকা স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। গত সোমবার রাতে উপজেলার অশ্বদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনার পর ওই দিন রাতেই ঘাতক স্বামী সিএনজি অটোরিকশাচালক মাসুদুর রহমানকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ মঙ্গলবার সকালে নাসিমার মরদেহ ময়নাতদন্তর জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ঘাতক স্বামী মাসুদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, সিএনজিচালক স্বামী মাসুদ স্ত্রী নাসিমাকে পরকীয়া প্রেমের বিষয়ে সন্দেহ করত। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া লেগে ছিল। ওই দিন রাতে ঝগড়ার একপর্যায়ে মাসুদ নাসিমাকে ছুরি দিয়ে অন্তত ২৫টি আঘাত করে। একপর্যায়ে গলাও কেটে দেয় সে। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।

জানা গেছে, জেলার লালমাই উপজেলার জয়নগর গ্রামের সফিকুর রহমানের মেয়ে নাসিমা স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করতেন। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

লাকসাম থানার এএসআই ফরাদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই আবদুল মোতালেব বাদী হয়ে মাসুদকে একমাত্র আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মঙ্গলবার কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাকসামে শিক্ষিকা স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭