ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উবারের পর এবার আসছে ক্যাপ্টেন

অাকাশ আইসিটি ডেস্ক:

অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবারের পর এবার মোটরসাইকেল রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও কার সার্ভিস যুক্ত করল। প্রাথমিকভাবে ব্যক্তিগত গাড়ির চালক ও মালিকদের এই সেবায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে প্রতিষ্ঠানটি। এজন্য তারা একটি অফারও ঘোষণা করেছে। এই অফারের জন্য নিবন্ধন করলে ১০ হাজার টাকা উপহার হিসেবে দেয়া হচ্ছে। ৩১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এই সুযোগ থাকছে।

রাজধানীতে যারা কিছুটা টাকা খরচ করে গাড়ি ভাড়া করে যাতায়াত করতে চান, তাদের সুবিধা করে দিয়েছে অ্যাপভিত্তিক সেবা উবার। স্মার্ট ফোনে অ্যাপ নামিয়ে এখন গাড়ি ভাড়া করা কোনো ব্যাপারই না। গ্রাহকের চাহিদামত যেকোনো গন্তব্যে যাচ্ছে গাড়ি।

উবার যে টাকায় সেবা দেয়, পাঠাওয়ের সেবা নিতে তার চেয়ে কম টাকা দিতে হবে কি না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। পাঠাওয়ের ওই কর্মকর্তা বলেন, ‘এই বিষয়গুলো চূড়ান্ত হলেই গ্রাহকদেরকে জানান হবে। তবে আমরা সুবিধা দেব, এটা নিশ্চিত।’

পাঠাও-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানা গেছে, শুরুতে পাঠাও-এর নিজস্ব গাড়ি নেই। তারা চাইছে ব্যক্তিগত চাড়ির চালক ও মালিকদের সঙ্গে রাইড শেয়ার দেয়ার জন্য। প্রতিষ্ঠানটি বাইক শেয়ারিংকে বলছে রাইডার। অন্যদিকে ব্যক্তিগত কার শেয়ারিংকে বলছে ক্যাপ্টেন।

পাঠাও ঢাকায় ২৮ থেকে ৩১ অক্টোবর ‘আসলেই সারপ্রাইজ’ নামে একটি ইভেন্ট চালু করে। এই ইভেন্ট এ আসলে ভেরিফাইড হয়ে ও ট্রেনিং নিয়ে তৎক্ষণাৎ ক্যাপ্টেন হিসেবে পাঠাও এর সাথে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডির হোয়াইট প্যালেস কমউনিটি সেন্টারে। সকাল ১০টা থেকে রাত ৯টা গাড়ি ও বাইকের প্রয়োজনীয় কাগজপত্র ও মোটরযান চালানোর বৈধ লাইসেন্স নিয়ে হাজির হলেই সেগুলো নিবন্ধন করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উবারের পর এবার আসছে ক্যাপ্টেন

আপডেট সময় ১২:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭