ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

অভিনেত্রীকে ধর্ষণের পর চুপ থাকতে টাকার প্রস্তাব

আকাশ বিনোদন ডেস্ক:

হলিউডের প্রভাবশালী সেলেব হার্ভি উইনস্টেইনের বিরুদ্ধে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী রোজ ম্যাকবোগান ধর্ষণের অভিযোগ তোলায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। আর এবার রোজ জানিয়েছেন, সম্প্রতি হার্ভি নাকি ওই ধর্ষণের ঘটনার পর তাকে চুপ থাকার জন্য ৬.৪ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

অভিনেত্রী রোজ জানান, হার্ভি তাকে ধর্ষণ করেন আর যখন তিনি এর প্রতিবাদ করেন তখন তার শো-ই বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, সোশ্যাল সাইটে বিশ্বজুড়ে চলছে #MeToo ক্যাম্পেন। একের পর এক নারীদের ওপর হওয়া যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ্যে আসছে এই ক্যাম্পেনের মাধ্যমে। রোজ ছাড়াও আরও বহু নারীই হার্ভির ওপর যৌন নির্যাতনের অভিযোগ তোলেন।

৪৪ বছর বয়সী রোজের মতে, ১৯৯৭ সালে চলচ্চিত্র উৎসব চলাকালীন ঘটনাটি ঘটে। আমাজন স্টুডিওর সিইও রোজের প্রমাণসহ অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপই নেননি।

বিশেষত, রোজ এই ধর্ষণের কথা আগেই প্রকাশ্যে এনেছিলেন, তখন যদিও তিনি হার্ভির নাম বলেননি। রোজ জানিয়েছেন, হার্ভির থেকে হয়তো অনেক অনেক টাকাই রোজ নিয়ে নিতে পারতো, কিন্তু সেই পথে সে হাঁটতে চায়নি।

রোজকে এই ইস্যুতে চুপ থাকার জন্য হার্ভির পক্ষ থেকে এক ব্যক্তি ৬.৪ কোটি টাকা দেওয়ার কথাও বলেছিল।

হার্ভির বিরুদ্ধে অভিযোগ করেছেন এমন নারীর সংখ্যা প্রায় ৬০ অতিক্রম করেছে। আমেরিকা এবং ইংল্যান্ডের পুলিশ হার্ভির বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।

প্রসঙ্গত, হলিউডের প্রভাবশালী তারকা হার্ভি উইনস্টেইনের প্রোডাকশনে তৈরি ৮১টি ছবি অস্কার পেয়েছে। জানা যায়, এক সাংবাদিককে নাকি সেক্স কনট্র্যাক্টের-ও প্রস্তাব দিয়েছিলেন হার্ভি। হার্ভি এতোটাই প্রভাবশালী যে তার ভয়েই অনেক নারী নিপীড়িত হয়েও চুপ থাকেন।

হার্ভির যোগাযোগ হোয়াইট হাউসের সঙ্গে থাকলেও, হার্ভির এই বিষয়টিতে নাকি নিন্দা করেন স্বয়ং বারাক ওবামাও।

Tag :
আপলোডকারীর তথ্য

অভিনেত্রীকে ধর্ষণের পর চুপ থাকতে টাকার প্রস্তাব

আপডেট সময় ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭