ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আজও পারলো না বাংলাদেশ। পচেফস্টুমের সেনওয়েজ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে বাংলাদেশের বিপক্ষে ৮৩ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে দুই ম্যাচ সিরিজে ২-০তে হেরে হোয়াইটওয়াশের স্বাদ পেলো টাইগাররা। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডেভিড মিলারের ব্যাটিং তাণ্ডবে ২২৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ২২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার দলপতি সাকিব আল হাসান। সাকিবের করা প্রথম ওভার থেকে ৯ রান তুলে নিয়ে শুরুটা ভালই করে প্রোটিয়ারা। তবে নিজের দ্বিতীয় ওভারে এসেই আঘাত করেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারের ৩য় বলে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার মোশেলে। ৫ বলে ৫ রান করেন তিনি।

এরপর ডুমিনিকে সাথে নিয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করছিলেন হাশিম আমলা। তবে তাদের সে লড়াই বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় নি। দলীয় ৩৭ রানের মাথায় আবারও আঘাত হানেন সাকিব। ৮ বলে ৪ রান করে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন প্রোটিয়া দলপতি ‍ডুমিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

আপডেট সময় ১২:১৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭