ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি

অবৈধভাবে বালু উত্তোলনে ২০ লাখ টাকা জরিমানা

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার গোবরা ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন মধুমতি নদীর গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রীজের উত্তর তীর এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের ৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাম্মী আক্তার তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার ইসমাঈল হোসেনের ছেলে মিলন মিয়া, ইউসুফ মোল্লার ছেলে পান্না মোল্লা, পিরোজপুরের দুলাল মিয়ার ছেলে ইমরান হোসেন ও বাগেরহাটের চাপাইল গ্রামের নুর ইসলামের ছেলে রব্বানী।

অপরদিকে, একই দিন সকালে শহরতলীর মধুমতি পার্কে ঘুরতে আসা নারীদের সাথে অশালীন আচরণ করে উত্তক্তের দায়ে জাকির হোসেন ও হাচিন মিয়াকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের কারাদণ্ডাদেশ দেন ওই একই ভ্রাম্যমাণ আদালত। উভয় সাজাপ্রাপ্ত নগদ টাকা প্রদান করে ওই আদালত থেকে মুক্তি পায়। সাজাপ্রাপ্ত জাকির গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের চানমিয়া মোল্লার ছেলে এবং হাচিন মিয়া নেত্রকোনা জেলার কামরুল ইসলামের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু

অবৈধভাবে বালু উত্তোলনে ২০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১১:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭