ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

দেশে দরিদ্রের সংখ্যা ২২ শতাংশ: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২০২৪ সালে দেশে কোন দারিদ্র্য থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘দেশে সাধীনতার সময় দরিদ্রের সংখ্যা ছিল ৭০ শতাংশ। বর্তমানে আছে সাড়ে ২২ শতাংশ। যা হিসেবে তিন কোটির মতো। এটা প্রশংসার দাবিদার কিন্তু সন্তুষ্টির নয়।’

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘তবে আমার হিসেবে ২০২৪ সালে দেশে কোন দারিদ্র্য থাকবে না।’

অধিকার ও উন্নয়নে এক যোগে কাজ করছে বলে জানিয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি ড. কাজী খলিকুজ্জামান।

তিনি বলেন, ‘অধিকার নাকি উন্নয়ন আগে; এ নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। তবে আমরা অধিকার ও উন্নয়ণে একযোগে কাজ করি। উন্নয়ন একটি রাজনৈতিক প্রক্রিয়া। রাজনীতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। ফলে আমরা উপজেলা পরিষদের ও ইউনিয়ন পরিষদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছি।’

খলিকুজ্জামান আহমদ বলেন, ‘আমরা ১৫৩টি ইউনিয়নের মানুষের জন্য টেকসই উন্নয়নে কাজ করছি। এছাড়া আমরা প্রতিটি উপজেলায় কাজ করছি। আমরা প্রশিক্ষণ, বাজার সহায়তা, প্রযুক্তি উপযুক্ত ঋণ দিয়ে উদ্যোক্তা সৃষ্টি করছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচলক মো. আবদুল করিম।

অনুষ্ঠানে জানানো হয়, প্রান্তিক পর্যায়ে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রারণের লক্ষ্যে ছয় দিনব্যাপী উন্নয়ন মেলা ‍শুরু হয়েছে রোববার। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। মেলা সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা ও আইটি, সেবামূলক প্রতিষ্ঠানসহ মোট ৯০টি প্রতিষ্ঠানের ১৩৩টি স্টল মেলায় অংশ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

দেশে দরিদ্রের সংখ্যা ২২ শতাংশ: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭