ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টুইটারের পথেই ফেসবুক

অাকাশ আইসিটি ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন স্বচ্ছতার পরীক্ষা চলছে। টুইটারের পরে ফেসবুকও এখন তাদের রাজনৈতিক বিজ্ঞাপন সামলাতে ব্যস্ত।সম্প্রতি ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে রাশিয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুই জন ডেমোক্রেট সিনেটর একটি ধারা চালু করে।

অনেস্ট অ্যাডস অ্যাক্ট বা সৎ বিজ্ঞাপন ধারা নামের এ বিল অনুযায়ী ফেসবুক, গুগল ও টুইটারের মতো প্রযুক্তি কোম্পানিগুলো তাদের রাজনৈতিক বিজ্ঞাপন ক্রেতাদের পরিচয় প্রকাশ করবে। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তাদের বিজ্ঞাপন ব্যবহারকারিদের মধ্যে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল।

বিবিসির খবরে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারে স্বচ্ছতার মানদণ্ডগুলো ঘোষণা দিয়েছে ফেসবুক। জানা যায়, রাজনৈতিক বিজ্ঞাপনদাতারা তাদের পরিচয় ও অবস্থান যাচাই করাবেন। তাদের পোস্টগুলোতে লেখা থাকবে ‘পেইড ফর বাই’। এতে ক্লিক করলে ব্যবহারকারি বিজ্ঞাপনদাতার বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

ফেসবুকের বিজ্ঞাপন বিভাগের সহ সভাপতি রব গোল্ডম্যান বলেছেন, ফেসবুকে বিজ্ঞাপন প্রসঙ্গে ব্যবহারকারি যাতে জানতে পারে বিজ্ঞাপনদাতা কে। তারা কোন বিজ্ঞাপনগুলো চালাচ্ছে। বিশেষ করে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো। তিনি আরো বলেন, সবধরণের বিজ্ঞাপনের জন্য স্বচ্ছতার মানদণ্ডগুলো আরো বাড়াচ্ছে ফেসবুক। বিজ্ঞাপনগুলো একটি পেজের সঙ্গে যুক্ত থাকবে। যে পেজ বিজ্ঞাপনগুলো চালাচ্ছে ব্যবহারকারিরা সেগুলো দেখতে পারবে।

২০১৮ সালের নভেম্বরে কানাডায় এ নতুন টুলগুলো পরীক্ষা শুরু হতে পারে। এ পরীক্ষার লক্ষ্য থাকবে মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান এগিয়ে রাখা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টুইটারের পথেই ফেসবুক

আপডেট সময় ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭