ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, বিএনপি নেতা গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেইসবুকে প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি দেওয়ার অভিযোগে সাতক্ষীরায় কলেজ শিক্ষক এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, রোববার সাতক্ষীরা সদর থানা পুলিশ যশোর পুলিশের সহযোগিতায় যশোর শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মোদাচ্ছেরুল হক হুদা জেলা বিএনপির সহ-সভাপতি ও ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক।

ওসি মারুফ জানান, প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেইসবুকে পোস্ট করার অভিযোগে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে গত ১৪ আক্টোবর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। “পরদিন অভিযোগটি পুলিশ সদরদপ্তরে পাঠানোর পর সেখান থেকে যচাই-বাছাই শেষে গত মঙ্গলবার সন্ধ্যায় নির্দেশ পাওয়ার পর সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়।”

১৭ অক্টোবর তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলটি রেকর্ড করা হয় বলে জানান ওসি।

মামলার এজাহারে বলা হয়, বিএনপি নেতা হুদা বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর ছবি শেয়ার করেছেন নিজের ফেইসবুক আইডি থেকে। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করা পোস্টে তিনি শেয়ারও করেছেন। আল জাহিদ নামের একটি ফেসবুক আইডি থেকে তিনি এ কাজ করেন বলে অভিযোগে বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭