ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘নিষিদ্ধ’ শাকিব খানের হাতে তিনটি নতুন ছবি

অাকাশ বিনোদন ডেস্ক:

দু’দিন আগেই জানা গেছে, চলচ্চিত্রে ‘নিষিদ্ধ’ দেশের ​শীর্ষ চিত্রনায়ক শাকিব খান নতুন ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার নতুন ছবির নাম ‘আমি নেতা হব’। পরিচালক উত্তম আকাশ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা—মিষ্টি জান্নাত ও সুপ্তি। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির কাজ শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে।গতকাল শনিবার জানা গেছে, একটি নয়, একই প্রযোজনা প্রতিষ্ঠানের তিনটি ছবিতে অভিনয় করবেন শাকিব খান। একটি হলো ‘আমি নেতা হব’ আর অন্য দুটি ‘কেউ কথা রাখেনি’ ও ‘মামলা হামলা ঝামেলা’।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সংবাদ মাধ্যমকে জানান, ৯ জুলাই একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। ‘নিষিদ্ধ’ শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র তৈরি উদ্যোগ নেওয়া প্রসঙ্গে তিনি জানান, তারা অনেক বুঝেশুনে শাকিব খানের সঙ্গে চুক্তি করেছেন। ২৫ জুলাই থেকে ‘আমি নেতা হব’ ছবির শুটিং শুরু করতে চান। তারা আশা করছেন, এর আগেই সব সমস্যার সমাধান হবে।

শাকিব খান চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন না। আজীবনের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে, আবার কারও মতে চলচ্চিত্রে তিনি ‘অবাঞ্ছিত’, কেউ তার সঙ্গে কাজ করবে না। গত ২৩ জুন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট এ সিদ্ধান্ত নেয়।

শাকিব খান আগেই জানিয়েছেন, চলচ্চিত্র ঐক্যজোটের এ সিদ্ধান্ত তিনি লোকমুখে শুনেছেন। এখনো লিখিতভাবে তাকে কিছু জানানো হয়নি। বললেন, ‘আমার মনে হয় না যে নতুন ছবিতে কাজের কোনো সমস্যা হবে।’

আর চলচ্চিত্র ঐক্যজোটের সদস্যসচিব ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানিয়েছেন, শুধু যেসব ছবির কাজ ৫০ ভাগের বেশি শেষ হয়েছে, সেসব ছবির কাজ শেষ করতে পারবেন শাকিব খান। এছাড়া আর কোনো ছবির কাজ করতে পারবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘নিষিদ্ধ’ শাকিব খানের হাতে তিনটি নতুন ছবি

আপডেট সময় ০১:০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭