ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

লালমনিরহাটে হেরোইন বিক্রির দায়ে নারীসহ গ্রেফতার ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১২০ পুড়িয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার তেলীপাড়া এলাকার বঙ্গবন্ধু কলোনী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলা শহরের পশ্চিম হাড়িভাঙ্গা এলাকার দেলোয়ার হোসেনের পুত্র শাহ আলম (২৭), তেলীপাড়া বঙ্গবন্ধু কলোনীর মৃত মতিউর রহমানের পুত্র আলমগীর হোসেন (২৮) ও বিডিআর হাটখোলা এলাকার সৈয়দ হোসেনের কন্যা কাজল আক্তার আখীঁ।

এ বিষয়ে লালমনিরহাট ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তেলীপাড়া এলাকার বঙ্গবন্ধু কলোনীতে অভিযান চালানো হয়। এ সময় হেরোইন বিক্রিকালে ১২০ পুড়িয়া হেরোইনসহ এক মেয়ে মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ডিবি পুলিশের ওসি মনছুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আজ শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

লালমনিরহাটে হেরোইন বিক্রির দায়ে নারীসহ গ্রেফতার ৩

আপডেট সময় ১১:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭