ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

উইম্বলডনের রাজা একজনই, ফেদেরার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অষ্টমবারের মতো উইম্বলডন শিরোপা জিতে রেকর্ড গড়লেন ফেদেরার। ফাইনালে মারিন সিলিচকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতেন ফেদেরার। আজ রোববার সেন্টার কোর্টে ২০১৪ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার সিলিচকে ৬-৩, ৬-১, ৬-৪ গেমে হারান র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শুরু করা ফেদেরার।

এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলেন সুইজারল্যান্ডের এই খেলোয়াড়। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী (৩৫ বছর ১১ মাস ৮ দিন) খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতলেন ফেদেরার। উইম্বলডনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড এতদিন যৌথভাবে ছিল উইলিয়াম রেনশ, পিট স্যাম্প্রাস ও ফেদেরারের দখলে।১৯৮৯ সালে ক্যারিয়ারে সপ্তমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্রিটেনের রেনশ। আর ২০০০ সালে তার রেকর্ড স্পর্শ করেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের স্যাম্প্রাস।

এখানে অষ্টম শিরোপা জিতে এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়া ফেদেরার এই নিয়ে গ্র্যান্ড স্ল্যামে ১৯ বার চ্যাম্পিয়ন হলেন। সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় তার পিছনে আছেন রাফায়েল নাদাল, ১৫টি।

২০০৩ সালে এখানেই ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ফেদেরার। টানা পরের চার আসরেও গ্রাস কোর্টের এই প্রতিযোগিতায় শিরোপা জিতেন তিনি। এরপর ২০০৯ সালে আবার এখানে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১২ সালে অ্যান্ডি মারেকে হারিয়ে সপ্তম শিরোপাটি জিতেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

উইম্বলডনের রাজা একজনই, ফেদেরার

আপডেট সময় ১১:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭