ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সহকারী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৪২২ জন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪২২ জন প্রভাষককে স্ব স্ব বিষয়ের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের ৪২২ প্রভাষককে স্ব স্ব বিষয়ের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পদায়নের কথা বলা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে যারা শিক্ষা প্রেষণ/লিয়েন-এ রয়েছেন তাদের পদোন্নতি শিক্ষা প্রেষণ/লিয়েন শেষে যোগদানের পর কার্যকর হবে।

এছাড়া পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে যোগদানের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বহির্ভূত অধিদফতর/দফতর/সংস্থা/প্রতিষ্ঠান-এ কর্মরত কর্মকর্তারা ব্যতীত অন্য সব কর্মকর্তা পরবর্তী পদায়ন আদেশ জারি না হওয়া পর্যন্ত পদোন্নতির অব্যবহিত পূর্ব পদ ও কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা দীর্ঘদিন ধরে এ পদোন্নতির দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের বিভিন্ন সরকারি কলেজের পদোন্নতি পাওয়া প্রভাষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সহকারী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৪২২ জন

আপডেট সময় ১০:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭