ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খুলে দেয়া হলো মসজিদ আল-আকসা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত শুক্রবার জেরুজালেম ওল্ড সিটির পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে তিন ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহত হয়। তারপর ইসরায়েল মসজিদটি বন্ধ ঘোষণা করে। দুই দিন বন্ধ রাখার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ।

রোববার মসজিদে বেশ কিছু সংখ্যক মুসলিম প্রবেশের অনুমতি পান। এসময় তারা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন। শনিবার সন্ধ্যার দিকে প্যারিস সফরে যাওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি পবিত্র ওই স্থানের নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানোর কারণে রোববার দুপুরের দিকে মসজিদের বাইরে নামাজ অনুষ্ঠিত হয়েছে। আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর কিসওয়ানি বলেন, ইসরায়েলি সরকারের আনা পরিবর্তিত ব্যবস্থা প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, আমরা এই মেটাল ডিটেক্টরের পেরিয়ে মসজিদে প্রবেশ করবো না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খুলে দেয়া হলো মসজিদ আল-আকসা

আপডেট সময় ১১:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭