ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

রাখাইনে অস্ত্র বিক্রির অভিযোগে বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উছিথ মংকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। উছিথ মং ঢাকা থেকে মিয়ানমার যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ। তিনি অস্ত্র কেনা-বেচা করে থাকেন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের সন্ত্রাসীদের সাথে তার যোগাযোগ রয়েছে এমন অভিযোগ রয়েছে পুলিশের কাছে। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে টানাপড়েনের মধ্যে এমন ঘটনা ঘটেছে এবং বিষয়টি অনেকে অবাক হয়েছেন।

উছিথ মং বাংলাদেশের নাগরিক তবে তার স্ত্রী মিয়ানমারের নাগরিক এবং তারা দুজনেই রাখাইন রাজ্যের। সেখানেই তারা দুজন বসবাস করেন।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া বলেছেন, গ্রেফতারকৃত ব্যক্তি উচিত মং রাখাইন ডেভেলপমেন্ট নামক একটি এনজিও চালান। তিনি এনজিও বা স্বেচ্ছাসেবীমূলক কাজের কথা বললেও এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

তিনি বলেন, তার কাছে থাকা একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কাছে মার্কিন ডলার ও মিয়ানমারের মুদ্রা পাওয়া গিয়েছে। তার ল্যাপটপটির ভেতরে যে তথ্য পাওয়া গেছে তা থেকে বুঝা যায় উচিত মং অস্ত্র কেনা-বেচা করে থাকেন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের সন্ত্রাসীদের সাথে তার যোগাযোগ থাকতে পারে। ওই গোষ্ঠীকে অর্থ সহায়তা ও অস্ত্র সরবারহ করার কাজে জড়িত থাকতে পারেন তিনি। তার বিরুদ্ধে আদালতে তিনদিনের রিমান্ড দাবি করা হয়েছে।

এদিকে বাংলাদেশের এক বৌদ্ধ নেতা জানিয়েছেন, তাদের সাথে উছিথ মং এর কোনো যোগাযোগ ছিল না। তবে এ ঘটনা ঘটার পরে তারা খোঁজ নিয়েছেন। উছিথ মংএর কর্মকান্ড নিয়ে একটা রহস্য লুকিয়ে আছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

রাখাইনে অস্ত্র বিক্রির অভিযোগে বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান গ্রেফতার

আপডেট সময় ১১:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭